লন্ডন প্রতিনিধি
সকল জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে লন্ডন মেয়র নির্বাচনে বিজয়ী হয়েছেন লেবার দলের প্রার্থী সাদিক খান এমপি। তিনিই প্রথম কোন মুসলিম প্রার্থী যে লন্ডন মেয়র নির্বাচিত হলেন। পাকিস্থানী বংশোদ্ভুত সাদিক খানের পিতা সাধারণ একজন বাস ড্রাইভার । তার বিজয়ে মুসলিম তথা এথনিক ও এশিয়ান কমিউনিটির মানুষ আনন্দ প্রকাশ করেছেন। এদিকে লেবার পার্টি এ বিজয়ের মাধ্যমে ৮ বছর পর আবারো সিটি হলের দখল নিল। এর আগে ২০০৮ সালে কনজাবেটিভ পার্টির বরিস জনসন পরপর দুইবার ক্যান লিভিংস্টোনকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এবার তিনি মেয়র নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেননি।
সবশের্ষ ফলাফলে দেখাগেছে লন্ডন মেয়র নির্বাচনে ১৪টি এসেম্বলীর মধ্যে লেবার পার্টি ৯টি এসেম্বলীতে জয়ী হয়েছে বাকী ৫টিতে জয়ী হয়েছে কনজারবেটিভ প্রার্থী। সাদিক খান পেয়েছেন ১১লাখ ৫০হাজার ৫৭৯ ভোট। মোট প্রাপ্ত ভোটের ৪৪.২%। কনজার্ভেটিব পার্টির জেক গোল্ড স্মিথ এমপি পেয়েছে ৯লাখ ১০হাজার ৯৪১ মোট। যা মোট প্রাপ্ত ভোটের ৩৫.০%।
এই নির্বাচনে প্রধান দুই দল লেবার এবং কনজারভেটিভ ছাড়াও আরো দশজন ১০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন তারা হচ্ছেন গ্রীন পার্টির সিয়ান ব্যারি তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১লাখ ৫২ হাজার ২৭ ভোট। লিবডেম প্রার্থী ক্যারোলাইন পিজিওন পেয়েছে ১লাখ ২১হাজার ৫১ভোট, ইউকে ইনডিপেন্ডেট পার্টির পিটার উইটাল পেয়েছে ৯৪ ৪২৫ ভোট, উইম্যান্স ইকোয়ালিটি পার্টির সফি ওয়াকার পেয়েছেন ৫১ হাজার ৮৪১ ভোট, রেসপেক্ট পার্টির জর্জ গ্যালোয়ে পেয়েছে ৩৬ হাজার ৩৫৭ ভোট, ব্রিটিশ ন্যাশনাল পার্টির ডেভিড ফার্নেস পেয়েছেন ১৩ হাজার ৩৩৭ ভোট, ব্রিটেইন ফাস্ট এর পোল গোল্ডেন পেয়েছেন ৩১ হাজার ২৫৭ ভোট, ক্যানাবিস ইজ সেইফারদেন এলকোহল পার্টির লি হারিস পেয়েছেন ২০ হাজার ৭১৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী প্রিন্স জাইলেন্স কি পেয়েচেন ১৩ হাজার ৫৭ ভোট, ওয়ান লাভ পার্টির এনকিথ লাভ পেয়েছে ৪ হাজার ৯৫৯ ভোট।
এদিকে সিটি এন্ড ইষ্ট থেকে গ্রেটার লন্ডন এসেম্বলী মেম্বার হিসেবে বিজয় হয়েছেন নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলার লেবার দলীয় উমেশ দেশাই। উমেশ দেশাই বিজয়ী হওয়াতে ইষ্টলন্ডনের এশিয়ান কমিউনিটিকে বইছে আনন্দের বন্যা।
এদিকে ৫মে গ্রেটার লন্ডন এসেম্বলী ইলেকশন ছাড়াও একাধিক শহরে কাউন্সিল ও মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একসঙ্গে অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হওযায় দিনটিকে বলা হচ্ছে ‘সুপার থার্সডে’ ব্রিটেন জুড়ে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি মেয়র নির্বাচনে ভোট গ্রহণা শেষ হয়েছে।
এই নির্বাচনে ভোটাররা স্কটিশ পার্লামেন্ট, ওয়েলসের ন্যাশনাল এসেম্বলি ও নর্দার্ন আয়ারল্যান্ডের এসেম্বলিসহ ব্রিটেনের ১২৪টি কাউন্সিলে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এছাড়া লন্ডন, ব্রিস্টল, লিভারপুল এবং স্যালফোর্ডে অনুষ্ঠিত মেয়র নির্বাচন।
সেই সঙ্গে এই নির্বাচনে ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশ ও অপরাধ বিষয়ক কমিশনাররাও নির্বাচিত হন।
ব্রিটেনে ৫ মে স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোট গ্রহণ । একসঙ্গে এতগুলো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনটিকে বলা হচ্ছে ‘সুপার থার্সডে’। শুক্রবার সকাল ৮টা থেকে লন্ডনের মেয়র নির্বাচনের ভোট গণনা শুরু হয়।
স্কটিশ পার্লামেন্ট তৃতীয়বারের মতো দখলে নিলো স্কটিশ ন্যাশনাল পার্টি সংক্ষেপে এসএনপি। সুপার থার্সডের নির্বাচনে ৬৩ আসন পেয়েছে এসএনপি। ৩১ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কনজারভেটিভ এবং ২৪ আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লেবার পার্টি। লিবডেম পেয়েছে ৫টি। স্কটিশ পার্লামেন্টে সর্বমোট ১শ২৯টি আসন।
একই সঙ্গে স্কটিশ পার্লামেন্ট, ওয়েলস এসেম্বলি, নর্দার্ন আয়ারল্যান্ড এসেম্বলি, বৃটিশ পার্লামেন্টের একটি আসনের উপনির্বাচন, ইংল্যান্ডের ১শ ২৪টি কাউন্সিলের নির্বাচন, লন্ডন, বৃষ্টল এবং লিভারপুল মেয়র নির্বাচন এবং পুলিশ এন্ড ক্রাইম কমিশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বৃহস্পতিবারকে সুপার থার্সডে বলা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ।
সর্বশেষ ফলাফল অনুযায়ী স্কটিশ পার্লামেন্টে ইলেকশনে ৬৩ টি আসন পেয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি। গেল বারের চাইতে ৬টি কমেছে কম এবার, অন্যদিকে গতবারের চাইতে ১৬ আসন বেশি পেয়ে সর্বমোট ৩১ আসনে ি বিজয়ী হয়েছে কনজারভেটিব দল। ১৩টি আসন হারিয়ে ২৪টি আসন নিয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছে লেবার। লিবডেম পেয়েছে ৫টি। অন্যান্যরা পেয়েছে ৬টি । স্কটিশ পার্লামেন্টে সর্বমোট ১শ ২৯টি সিট।
অন্যদিকে ওয়েলস এসেম্বলির সর্বশেষ ফলাফল অনুযায়ী সর্বমোট ৬০ আসনের মধ্যে ২৯ সিট পেয়েছে লেবার। গতবারের চাইতে এই ইলেকশনের তাদের ১ একটি আসন কমেছে। আর ১১টি সিট পেয়েছে কনজারভেটিভ। প্লেইড কামরু পেয়েছে ১২সিট, ইউকিপ মেয়েছে ৭টি, ১টি সিট পেয়েছে লিবডেম।
এদিকে লিভারপুল মেয়র এবং শেফিল্ড এন্ড ব্রাইটসাইড সংসদীয় আসনের উপনির্বাচনে জয় লাভ করেছে লেবার। সাবেক এমপি হ্যারি হ্যার্পহামের স্ত্রী গিল ফার্নিস ১৪ হাজার ৮৭ ভোট পেয়ে শেফিল্ড ব্রাইটসাইডের এমপি নির্বাচিত হয়েছেন। স্বামী হ্যারি ২০১৫ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হবার পর ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ আসনে ৪ হাজার ৪শ ৯৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আসে ইউকিপ প্রার্থী। এদিকে লিভারপুলে ৫১ হাজার ৩শ ৩২ ভোটে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন লেবার প্রার্থী জেই এন্ডার্সন। ২০ হাজার ৫শ ৯৮ ভোট পেয়ে দ্বিতীয় হন লিবডেম প্রার্থী রিচার্ড ক্যাম্প।
- মে দিবসের শ্রেণী চেতনায় শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করতে হবে
- বিশ্বম্ভরপুর ‘পুসাব’ এর সেমিনার


