শহরে জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
শহরে জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। রবিবার বেলা ১২টায় ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর ও তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটির নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার লোকজন মানববন্ধনে অংশ নেন। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর আগে শহরের বিভিন্ন সড়কে জঙ্গিবাদ বিরোধী মিছিল করেন মুক্তিযোদ্ধারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি ও মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, আ.লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, শিক্ষক ও নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর কলি তালুকদার আরতি, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জাতীয় মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা বেগম শাম্মী, মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ, সানজিদা নাছরিন দিনা ডায়না। মানববন্ধনে জঙ্গিবাদ প্রতিরোধে আন্দোলন গড়ে তোলা এবং সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।