শহরে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার
দোকানপাট বন্ধ রেখে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন করেছে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। বুধবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক পুস্তক ব্যবসায়ী     ও পুস্তক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের আলফাত স্কয়ারে প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন এসোসিয়েশন একই দাবিতে মানববন্ধন করে।
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মানববন্ধনে বক্তব্য দেন- ব্যবসায়ী মানবেন্দ্র কর, পুস্তক প্রতিনিধি সমিতির সভাপতি সামসুদ্দিন আহমদ, জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলী, সভাপতি মিঠু রায় প্রমুখ।
প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশনের মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবু হানিফ, সহ- সাধারণ সম্পাদক মুকাব্বীরুল ইসলাম, চাইল্ড কেয়ার একাডেমীর ভাইস প্রিন্সিপাল আজিজুল হক মাসুক, হলি চাইল্ড কেয়ার একাডেমী’র অধ্যক্ষ মানিক চন্দ, এডুকেশন কেয়ার একাডেমীর প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার, এ.বি.সি.ডি একাডেমীর ভাইস প্রিন্সিপাল মো. মাসুকুল ইসলাম, এফ.এম একাডেমীর অধ্যক্ষ ফারুখ রশীদ, লুবনা কিন্ডার গার্টেন স্কুল অধ্যক্ষ রাজময় কুমার তালুকদার, মেরিট কেয়ার একাডেমীর প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ।
পৃথক মানববন্ধনে বক্তারা বলেন,‘কোনভাবেই এই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের স্থান হবে না, আমরা এই দেশকে আধুনিক ও উন্নয়নশীল দেশ হিসাবে দেখতে চাই, এজন্য সরকারকে সকল প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছি আমরা’।