শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহত ব্যক্তি ইউনিয়নের রনসী গ্রামের মৃত. মফিজ আলীর ছেলে মো. দিলোয়ার হোসেন দুলাল (৩৫)।
শুক্রবার দুপুর ২টায় দিলোয়ার হোসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তি বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে রনসী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে রাজ উদ্দিন (৫০), মৃত আমির উদ্দিনের জহির উদ্দিন (৪৫), ফজল উদ্দিন (৩২), মৃত কমর উদ্দিনের ছেলে দুলাল মিয়া (২৮), রাজ উদ্দিনের ছেলে রিয়াজুল হক (২২), এখলাছ উদ্দিনের ছেলে তালহা মিয়া (২০) ও এমরান মিয়া (২৮) কে আসামী করা হয়েছে।
লিখিত অভিযোগ পত্রে দিলোয়ার মিয়া উল্লেখ করেন, তিনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন লোক। পূর্ব শত্রæতার জেরে উল্লেখিত ব্যক্তিগণ একাধিকবার তাকে হুমকি দিয়েছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়দের মাধ্যমে বিচার শালিসও হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে গ্রাম্য পঞ্চায়েত বিষয়কে কেন্দ্র করে আসামীরা তাকে অশালিনভাবে গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে তার বাড়ির সামনেই তার উপর হামলা করে গুরুতরভাবে আহত করা হয়। পরে স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
- বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আম্বর পয়েন্ট-চালবন সড়কের কাজের উদ্বোধন

