শান্তিগঞ্জ অফিস
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শিশুদের অক্ষরজ্ঞান, পঠন ও লিখন দক্ষতা এবং গাণিতিক সংখ্যার ধারণা তৈরির লক্ষে একটি প্রতিযোগিতামূলক কার্যক্রমের পুরস্কার বিতরণ ও প্রাথমিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এফআইভিডিবি’র যেহিন আহমেদ একাডেমি’র হল রুমে শান্তিগঞ্জ উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা প্রদান করেন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু নঈম শেখ, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ সুনামগঞ্জের অধ্যক্ষ মনোজিৎ মজুমদার।
রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. আব্দুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী ও শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী প্রমুখ।


