শাল্লায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সভা

সুব্রত দাস খোকন, শাল্লা  
আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাল্লায় আগমন উপলক্ষে শাল্লা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা গণমিলনায়তনে শুক্রবার বেলা ১১টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিম চন্দ্র দাসের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন     
চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. অবনীমোহন দাস, ছাতক দোয়ারার সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারিষ্টার এম. এনামুল কবির ইমন, দিরাই-শাল্লার নব-নির্বাচিত সাংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
বক্তরা আগামীকাল প্রধানমন্ত্রীর শাল্লা সফরকে কিভাবে সাফল্যমন্ডিত করা যায় সে ব্যাপারে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন এবং প্রধানমন্ত্রীর কাছে বন্যাকবলিত শাল্লা সহ সুনামগঞ্জের সমস্ত কৃষকদের আগামী বোরো মৌসুম পর্যন্ত কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, যাতে করে একজন কৃষকও খাদ্যাভাবে না ভুগেন সেই ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে লিখিত দাবি জানানোর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।