ছাতক প্রতিনিধি
জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট বলেছেন, ‘সু-শিক্ষিত জাতিই দেশের ভবিষ্যৎ কান্ডারী। প্রত্যেক শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠলে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিশ্চিত হবে। পাশাপাশি শারীরিক ও মানহিক বিকাশে খেলাধুলারও প্রয়োজনীতা রয়েছে। একজন ভালো খেলোয়ারও দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে। শিক্ষা ও খেলাধুলাকে প্রতিযোগিতামূলকভাবে গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি পরামর্শ দেন।’
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট এসব কথা বলেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক অজয় কৃষ্ণ পাল ও শিক্ষার্থী ফারিয়া ইসলাম টিপলার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বিদ্যালয়ের শ্রেনী কক্ষের জন্য ৪০ টি সিলিং ফ্যান প্রদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, সাইফুল ইসলাম, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, আ.লীগ নেতা শাহীন চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী।
- ছাত্রলীগের দুই পক্ষে হট্টগোল
- নাছির চৌধুরীর প্রচারণায় বিব্রত তৃণমূল- ভোট বর্জনের আহবান বিএনপির একাংশের


