Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শেখ হাসিনার সঙ্গে ৫ নেতার সাক্ষাৎ ‘অগঠনতান্ত্রিক’ কাজের বিরুদ্ধে নালিশ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শেখ হাসিনার সঙ্গে ৫ নেতার সাক্ষাৎ ‘অগঠনতান্ত্রিক’ কাজের বিরুদ্ধে নালিশ

বিশেষ প্রতিনিধি
জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে জেলায় দলের দায়িত্বপ্রাপ্তদের অগঠনতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে¡ সুনামগঞ্জের ৩ এমপি, জেলা পরিষদ প্রশাসক ও ১ উপজেলা পরিষদ চেয়ারম্যান দেখা করে নালিশ জানিয়েছেন। দলীয় সভানেত্রী এসময় সুনামগঞ্জের নেতৃবৃন্দকে আশ্বাস দিয়ে বলেছেন,‘সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি হবে গঠনতান্ত্রিকভাবে, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ, মুক্তিযুদ্ধ বিরোধী কোন চিন্তা-ভাবনা, কমিটিতে স্থান পাবে না’। মঙ্গলবার বেলা ২ টা ২০ মিনিট থেকে তিনটা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুনামগঞ্জের নেতাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জানা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, যুব লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক মঙ্গলবার বেলা ২ টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে গিয়ে দেখা করেন এবং প্রায় ৪০ মিনিট জেলার দলীয় অবস্থা প্রসঙ্গে কথা বলেন।
জানা যায়, প্রায় ৪০ মিনিটের এই সাক্ষাৎ পর্বে সুনামগঞ্জের বিভিন্ন ইউনিট কমিটি গঠন নিয়ে কথা বলেন তাঁরা। এমএ মান্নান ও ইদ্রিছ আলী বীরপ্রতীক দোয়ারাবাজার উপজেলা কমিটির আহ্বায়ককে অগঠনতান্ত্রিকভাবে পরিবর্তনের কথা তুলে ধরেন।
ইদ্রিছ আলী বীরপ্রতীক দোয়ারাবাজার উপজেলা কমিটি নেত্রী’র নির্দেশক্রমে করা হয়েছিল স্মরণ করিয়ে দিয়ে সভানেত্রীকে বলেন,‘আমাকে বদল করার জন্য আমি দুঃখিত নই, কিন্তু আমার বদলে একজন ভাল রাজনৈতিক কর্মীকে দায়িত্ব দিলে দলের জন্য উপকার হতো’।
অ্যাড. শামছুন নাহার শাহানা সভানেত্রীকে বলেন,‘সুনামগঞ্জ পৌরসভা কমিটি এক বছরে ৩ বার হয়েছে। কোন সম্মেলন, এমনকি কোন সভা না করেই কমিটি বার বার বদল হয়।    ৫ম পৃষ্ঠায় দেখুন
২-৩ দিন আগে অ্যাড.জাফরান কুসুম ও অ্যাড. মলয় চক্রবর্তী রাজুকে হঠাৎ করে বদলে আরেক কমিটি ঘোষণা করা হয়েছে’।
দলীয় সভানেত্রীর সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে মোয়াজ্জেম হোসেন রতন এ প্রতিবেদককে বলেন,‘আমার নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিট কমিটি গঠনে অনিয়মের কথা নেত্রীকে বলেছি এবং রাজাকারমুক্ত আওয়ামী লীগের কমিটি গঠনের অনুরোধ জানিয়েছি’।
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করে উৎসাহিত হয়েছি, সম্মেলন সফল করার অনুপ্রেরণাও পেয়েছি’।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেন,‘সুনামগঞ্জে সম্মেলনের তারিখ হওয়ায় আমরা খুশি হবার কথা নেত্রীকে জানিয়েছি, নেত্রী ধৈর্য্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। দলকে তৃণমূল পর্যায়ে কীভাবে শক্তিশালী করা যায় এ নিয়ে কথা বলেছি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্তরা দল এবং এমপিদের দূরত্ব তৈরি করে দিয়েছেন বলে জানিয়েছি। এমপিদের পাশ কাটিয়ে চলার কথাও বলেছি। সংগঠনের দায়িত্বে থাকা এমপিদেরও জেলার বর্ধিত সভায় দাওয়াত দেওয়া হয় না বলে তাঁকে বলেছি। এমপিরা বিব্রতকর অবস্থায় পড়েছেন বলেছি। অগঠনতান্ত্রিক ভাবে বিভিন্ন ইউনিট কমিটি গঠন, বিশেষ করে দোয়ারাবাজার ও সুনামগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের কমিটি গঠনের বিষয়টি জানিয়েছি। নেত্রী তখন বিরক্তির সুরে বলেছেন, কে করেছে এসব কমিটি, কেন্দ্রীয় কমিটি ছাড়া উপজেলা কমিটি বাতিল করা যায় না, ইদ্রিছ আলী বীরপ্রতীককে তিনি আশ্বস্থ করে বলেছেন, গঠনতন্ত্রের বাইরে কিছুই করা হবে না। জেলা কমিটি প্রসঙ্গে বলেছেন, কমিটি হবে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ। মুক্তিযুদ্ধ বিরোধি কোন চিন্তা ভাবনা কমিটিতে স্থান পাবে না’।