স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক বজলুল মজিদ চৌধুরী খসরু’র মৃত্যুতে বুধবার শোকে মুহ্যমান ছিলেন পত্রিকাটির বার্তাকক্ষের কর্মীরা। প্রিয়জন হারানোর বেদনায় কাতর ছিলেন সহকর্মীরা। সম্পাদক পঙ্কজ দেসহ পত্রিকার সংশ্লিষ্টরা গভীর শোক জানিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও বজলুল মজিদ চৌধুরী খসরু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আফতাব উদ্দিন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, অ্যাড. শামসুল ইসলাম, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, সচেতন নাগরিক কমিটি (সনাক)’এর সভাপতি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক
লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, লন্ডনের সত্যবাণীর’র সম্পাদক সৈয়দ আনাস পাশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. শেরেনুর আলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ঈশতিয়াক শামীম, সনাকের সহ সভাপতি অ্যাড. খলিল রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মহিম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. এনাম আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সহ সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অ্যাড. এ আর জুয়েল সহ বিভিনড়ব সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


