নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র আতিকুর রহমানের অকাল মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার গভীর শোকাহত।
গত ১২ই জুন তাঁর গ্রামের বাড়ি বালাগঞ্জ থানার বনগাঁও গ্রামে স্থানীয় বিরোধের জের ধরে এক সংঘর্ষে আতিকুর রহমান প্রাণ হারান। তাঁর পিতার নাম এখলাছুর রহমান। সে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০২২ সনে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী সম্পন্ন করেছিলো।
এক শোকবার্তায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, আতিকুর রহমানের অকাল মৃত্যুতে তাঁর পরিবারের যে ক্ষতি হলো তা কখনো পূরণ হবার নয়। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আতিকুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবার, আত্মীয় স্বজন, গুণগ্রাহীসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তি


