ছাতক প্রতিনিধি
ছাতকে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকালে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের হাইলকেয়ারী গ্রামের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (৭০) হাইলকেয়ারী গ্রামের মৃত খতিব উল্লাহর পুত্র ও ধারণ নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক। শনিবার সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে, ২মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
জানাযায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুস সহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, মক্তিযোদ্ধা ফখর উদ্দিন, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


