সদর, দোয়ারাবাজার দক্ষিণ সুনামগঞ্জ আ.লীগের দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হতে পারে আজ

স্টাফ রিপোর্টার
তৃতীয় দফায় অনুষ্ঠিত জেলার দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও সদর উপজেলার ২৬ ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীদের চিঠি শুক্রবারও হস্তান্তর করা হয়নি। শুক্রবার সন্ধ্যায় দলীয় মনোনয়ন বোর্ড আবারও বসেছে প্রার্থী চূড়ান্ত করতে মতবিনিময় করতে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান শুক্রবার সন্ধ্যা ৭ টায় বলেন, ‘দলীয় মনোনয়ন বোর্ডের দায়িত্বশীলরা আজ আবার বসবেন, শনিবার চিঠি হস্তান্তর হতে পারে’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, ‘শুক্রবার দলীয় মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেবার কথা ছিল, কিন্তু বিকাল পর্যন্ত এই বিষয়ে দায়িত্বশীলরা কিছুই জানান নি। মনোনয়ন বোর্ড এখনো সুনামগঞ্জের ২৬ ইউনিয়নের চিঠি দেবার জন্য ডাকেননি, শনিবার চিঠি দেওয়া হতে পারে’।