জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন,‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাইতো শহর থেকে শুরু করে গ্রাম বাংলার সর্বত্র এখন উন্নয়নের জোয়ার বইছে। সরকারের উন্নয়নে দেশের জনগণ সন্তুষ্ট বলেই জনগণের সরকারের প্রতি আস্থা রয়েছে। এদেশের জনগণের যতদিন আস্থা থাকবে ততদিন কেউ সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবে না।’ তিনি বলেন, একটি দল জনগণের প্রতি আস্থা হারিয়ে নির্বাচনে না গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে পুড়িয়ে মেরেছে। জনগণ এসব বিশৃঙ্খলাকারীদেরকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখায় দেশে কাঙ্কিত উন্নয়ন হচ্ছে।’ এই উন্নয়নের যাত্রাকে অব্যহত রাখতে শেখ হাসিনার সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জনগণের প্রতি তিনি আহ্বান জানান।
বৃহস্পতিবার দিনব্যাপি কলকলিয়া ইউনিয়নের সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত আটটি উন্নয়ণ প্রকল্পের উদ্বোধন করে কলকলিয়া বাজারে স্থানীয় আওয়ামী অঙ্গ সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাস্টারের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, আব্দুল মালেক, ছাবির মিয়া ছাব্বির,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুন খান, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যন আপ্তাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র সফিক মিয়া, গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসাঈন, আওয়ামী লীগ নেতা মাছুম মিয়া, ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আব্দুল আহাদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াদ আহমদ, সাধারণ সম্পাদক লায়েক মিয়া প্রমুখ। মন্ত্রী সকালে কলকলিয়া ইউনিয়নের মজিদপুর-এরালিয়া রাস্তার নালী নদীর ওপর ২৭ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের উদ্বোধন, ২২ লাখ ২ হাজার টাকা ব্যয়ে খাসিলা দক্ষিণ পাড়া রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন,৩৬ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে খাসিলা প্রাথমিক বিদ্যালয় থেকে এরালিয়া সড়ক পাকাকরণ, পাইকার খাল ও নাগের খালে বক্স কার্লভাট উদ্বোধন,১ কোটি ৩৪ লক্ষ ৯৭৫টাকা ব্যয়ে শ্রীধরপাশা মাদ্রসা সংলগ্ন ডাউকা নদীর পাড় রাস্তা পাকাকরণের উদ্বোধন,২৫ লাখ টাকা ব্যয়ে বালিকান্দি ঢালিয়ারপাড়া রাস্তা পাকাকরণ, ৩০ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে পাড়ারগাঁ সাতহাছি রাস্তা,৫০ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে বালিকান্দি রাস্তা আরসিসি দ্বারা কাজের উদ্বোধন,১৪ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে নালীব্রিজ,খাসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে ব্রিজ ও ৬৪ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে বালার খাল খালে আরসিসি গ্রাডার ব্রিজ উদ্বোধন করেন। দিনব্যাপি উদ্বোধন কর্মসূচি চলাকালে ইউনিয়ন ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও সিনিয়র দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে বড় কোন অঘটন ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন ছাত্রলীগের দুগ্রুপের নেতাকর্মীর প্রথমে এরালিয়া বাজারে হাতাহাতি করেন। যার জের ধরে কলকলিয়া বাজারে আবারও সংঘর্ষে লিপ্ত হলে রাহিম নামে এক ছাত্রলীগ কর্মী আহত হন।
এদিকে, কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি আটপাড়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়। শাহজালাল মহাবিদ্যালয়ের ভূমিদাতা শিক্ষানুরাগী সামছুল হকের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন শিপলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
- প্রসঙ্গ. জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করেছেন মতিউর জগলুল ও শামীম
- প্রার্থী নির্ধারণে আ.লীগ এগিয়ে বিএনপিতে মতভিন্নতা


