সু.খবর রিপোর্ট
দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবিতে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিলেতের বাংলামিডিয়ার সাংবাদিকরা। ৬ ফেব্রুয়ারী সোমবার লন্ডন সময় দুপুর এক টায় পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার চত্তরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা এই হত্যা মামলাটি দ্রুত বিচার আইনে নিস্পত্তির দাবি জানিয়ে প্রকৃত হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ও নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের সন্তানদের শিক্ষা ও ভরন-পোষণের জন্যে সরকারের প্রতি দাবি জানান। সেই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে হয়রানির বন্ধেরও দাবি জানান।
লন্ডনবাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাতিত্বে ও এসএটিভির লন্ডন প্রতিনিধি হেফাজুল কমির রাকিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, বাংলানিউজ টুয়েন্টিফোরের লন্ডন প্রতিনিধি সৈয়দ আনাছ পাশা, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর মোস্তাক বাবুল, লন্ডনবাংলা প্রেসক্লাবের সহসভাপতি মাহবুব রহমান, বিশ্ববাংলা নিউজ টুয়েন্টি ফোরের সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, লন্ডন বিডিনিউজের সম্পাদক জাকির হোসাইন কয়েস, চ্যানেল এসটিভির চীফ রিপোর্টার ইব্রাহিম খলিল, সাপ্তাহিক বাংলাপোষ্টের বার্তা সম্পাদক সালেহ আহমদ, তৌহিদ আহমদ, পলি রহমান, এনটিভি ইউরোপের চীপ রিপোর্টার আকরামুল ইসলাম, রেজাউল করিম মৃধা, আব্দুল বাসিত বাদশাহ, বাংলাটিভির ষ্টাফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ, তারেক চৌধুরী ইমরান শিহাবুজ্জামান কামাল প্রমুখ।
জগন্নাথপুর
সিরাজগঞ্জের শাহজাহানপুর উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল’র হত্যাকারী মেয়র হালিমুল হক মিরু’র ফাঁসির দাবিতে জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার বেলা ২ টায় স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে জগন্নাথপুরের কর্মরত সাংবাদিকবৃন্দের পাশাপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে প্রেসক্লাব সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শংকর রায়ের সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আব্দুল হাইয়ের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, কার্যকরী সদস্য দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি আলী আহমদ, দৈনিক আমাদেরসময় উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবীর, দৈনিক বর্তমান পত্রিকার উপজেলা প্রতিনিধি আজহারুল হক ভূইয়া, দৈনিক দিনকাল উপজেলা প্রতিনিধি হিফজুর রহমান, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসি, আব্দুল মজিদ, সমাজকর্মী মমশ্বর আলী, শাহ আলম ভূইয়া প্রমুখ।


