ধর্মপাশা প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ধর্মপাশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে সোমবার সকাল এগারটায় ধর্মপাশায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় অর্ধশত মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক সালেহ আহমদ, জুবায়ের পাশা হিমু, এনামুল হক এনাম, রিপন বণিক, চয়ন কান্তি দাস, ইমাম হোসেন ও এনামুল হক প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, সাজিদুল হক সাজু, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য সাইফুর রহমান কাঞ্চন, বাংলাদেশ কবি ইউনিয়নে সভাপতি সাকিল আহম্মেদ মুন ও মোটরসাইকেল চালক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন।


