সু.খবর ডেস্ক
নামাজের সময়ে বাদ্য বাজানো ও কীর্তন গাওয়াকে কেন্দ্র করে সিলেটের কাজলশাহ এলাকায় ইসকন মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তবে মন্দিরের গেট বন্ধ থাকা আর পুলিশের উপস্থিতির কারণে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে। শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর কাজলশাহ এলাকার স্থানীয় কয়েকজন ইসকন মন্দিরে এ হামলা চালায়।
এসময় অন্তত ১৫ জনকে আটক করা হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এসময় মসজিদের মাইক ব্যবহার করে হামলার জন্য মুসল্লিদের একত্র করার অভিযোগ আরেকজনকে আটক করা হয়।
ঢিল ছোড়া ও পুলিশের অভিযানের সময় সাবেক নারী কাউন্সিলর সহ আহত হয়েছেন অন্তত ৭ জন। তাঁদের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরীন (৫৮), সাজু আক্তার (২৮), বাবুল আহমেদ (৪৩), সাঈদ (২৪), আরিফ (২২), সুমন (১৭) ও রাজেন্দ্র দাশ।
ওসমানী মেডিকেলের চিকিৎসক ডাঃ মনোজ চৌধুরী জানান, একজন ছাড়া বাকিরা পুলিশের ছোঁড়া রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেয়া হচ্ছে।
সিলেট ইসকন মন্দিরের ইয়ূথ ফোরামের কো-অডির্নেটর দেবর্ষি শ্রীবাস জানান, মন্দিরে শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা ও কীর্তন চলছিল কিন্তু সেই কীর্তনের শব্দ এতটাই কম ছিল যে বাইরের কারো জন্য ক্ষতির কারণ ছিল না। কিন্তু হঠাৎ বাইরে থেকে ঢিল ছোড়া হলে তারা সবাই আতংকিত হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের সময় বাদ্য বাজানোর অজুহাতে কয়েকজন অত্যুৎসাহি মুসল্লি মন্দির লক্ষ্য করে ঢিল ছুড়ে। পরবর্তীতে এলাকার মুসল্লিরা এক হয়ে আবারো হামলা চালায়। এই সময় মন্দির প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় আতংক দেখা দিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ জানান, সংঘর্ষ আরো বাড়ারে আগেই পুলিশ উপস্থিত হয়ে এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে মুসল্লিদের নিরস্ত্র করে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নামাজের সময় গান বাজানোর কারণে এ ঘটনা ঘটেছে। তবে মন্দিরের গেট বন্ধ থাকায় মন্দিরের কোনো ক্ষতি হয়নি।বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
- যুক্তরাজ্য বিএনপিতে কোন্দল.. সভায় হাতাহাতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
- পারল না সুনামগঞ্জ


