সু.খবর রিপোর্ট
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২২ পাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বুধবার সকালে শহরের রমিজ বিপণীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা নেতারাসহ বিভিন্ন উপজেলা থেকেও নেতারা এসে যোগ দেন। একই সঙ্গে নেতারা আরেকটি পৃথক কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি উপদেষ্টা ও তাঁর সন্তান সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনও পালন করেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুক আহমদ, লাভলু আহমদ, বুরহান উদ্দিন, মখলিছ রহমান, শিবলু আহমদ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা রাজপথে সার্বক্ষণিক অবস্থান করবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা। এদিকে একইস্থানে প্রতিষ্ঠাবার্ষিকী শেষে নেতাকর্মীরা পৃথক কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনও পালন করেন।
জামালগঞ্জ
জামালগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে সাচনাবাজারে উপজেলা আ.লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটা, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি দিজেন্দ্র লাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার দাস, দপ্তর সম্পাদক শম্ভু আচার্য্য, দলীয় নেতা তোফাজ্জল হোসেন, আবুল হোসেন, গোলাম হোসেন, কবির হোসেন, বিধান রায়, আলমগীর, আমান উল্লাহ, আল আমিন, তানভীর আহমদ, পিকলো তালুকদার, ইসমাইল, ফারুক তালুকদার, ওয়ালী, আপাজ, রুবেল, লালন প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি পালন শেষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি বিরোধী প্রতিবাদ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ভীপক ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।


