সড়ক দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ প্রদানের দাবি

দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি।
সোমবার সংগঠনের জেলা সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ জুন ভোরে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জেলার দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার ১২ জন সহ মোট ১৫ জন নির্মাণ শ্রমিক নিহত হন। আমরা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের সড়ক আইনে নির্ধারিত ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানাই।
প্রেসবিজ্ঞপ্তি