হবিবপুর ইউপিতে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের দরিদ্র লোকজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকান্দ্র মজুমদার বকুলের সভাপতিত্বে ও ইউপি সচিব ভানু চাঁদ দাশের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের ১৬০জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তওহিদুজ্জামান পাবেল, শাল্লা উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ।