জামালগঞ্জ প্রতিনিধি
হালির হাওর পাড়ের উত্তর ইউনিয়ন সহ বেহেলীতে হাওরের বেড়ীবাধ ব্যতিত অহেতুক প্রকল্প না নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন কৃষকরা। হাওরে জমি চাষাবাদে জড়িত কৃষকরা যাতে র বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট থাকে সেই লক্ষে এবার পিআইসি গঠনে কৃষকদের রাখার দাবি জানানো হয়েছে।
রবিবার দুপুরে
জামালগঞ্জ উত্তর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে বাঁধ নির্মাণ প্রস্তুতি বিষয়ক সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী।
প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আ:লীগ সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমদ সিদ্দিকী।
সভায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক, খুর্শিদ আলী, গণমাধ্যমকর্মী আব্দুল আহাদ ও ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ। সভায় হাওর পাড়ের বিভিন্ন গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।
- ছাতকে সরকারি সহায়তার ১০ বস্তা চাল বিক্রিকালে আটক
- দিরাইয়ে জেলে খুন- আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ আসামী ৩১, গ্রেপ্তার ৩


