বালিজুড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব নিয়েছেন সংশ্লিষ্ট ইউপি প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া। রবিবার বিকেলে বালিজুড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল জহুর পবিত্র হজ্জ্ব পালনের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সকল দায়িত্ব প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়াকে হস্থান্তর করেন ও দায়িত্ব বুঝিয়ে দেন। এ লক্ষ্যে বালিজুড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।