সরকারি জুবিলীর শিক্ষক হুমায়ুন কবির আর নেই

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কামারকান্দি গ্রামের মরহুম আফতাব উদ্দিনের ছেলে ইংরেজী বিষয়ের সহকারি হুমায়ুন কবির (৪০) আর নেই। বুধবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকার নিউরোলজি     হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও মা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত শনিবার হুমায়ন কবির জুবিলী উচ্চ বিদ্যালয়ে এক সভায় ব্যাথা অনুভব করলে অজ্ঞান হয়ে পড়েন। ওই দিন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাজধানী নিউরোলজি হাসপাতালে ভর্তি করার পর তিনি বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শিক্ষক হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক ও যুগ্ম সচিব শেখ রফিকুল ইসলাম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা,  সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর সিলেট ব্যুরোর সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুর রশীদ রেনু, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুল হক, দৈনিক যুগান্তরের তাহিরপুরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সারোয়ার লিটন।