সাচনা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

জামালগঞ্জ  উপজেলার  সাচনা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক কার্যক্রম অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে  ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অননুমোদিত ক্যামিকেলের ব্যবহার ও  স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রস্তুত করায় আল ভান্ডারী রেস্টুরেন্টকে  ৫ হাজার,  অস্বাস্থ্যকর পরিবেশের জন্য  তিতাস রেস্টুরেন্টকে ৪ হাজার, মূল্য তালিকা না থাকায় আর কে স্টোরকে ২ হাজার, ইস্টি কুটুম রেস্টুরেন্টকে ২ হাজার, মেয়াদমূল্যহীন প্যাকেটজাত পণ্য রাখায় শ্রীকৃষ্ণ   
ভান্ডারকে ৪ হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য  রাখায় মনির এন্টারপ্রাইজকে ৫ হাজার  টাকা জরিমানা করা হয়।  
অভিযানে নেতৃৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন জামালগঞ্জ থানা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি