সু.খবর ডেস্ক
ঈদযাত্রার সময় বাস ট্রেন বা লঞ্চে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে পানীয় বা খাবার গ্রহণ না করার পরামর্শ দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়েছে, কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করুন। কেউ এ ধরনের ঘটনার শিকার হলে তার চিকিৎসার ব্যবস্থা নিন। কোনো ব্যক্তি/গোষ্ঠী যাতে অমূলক ঘটনার গুজব সৃষ্টির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন। এ ধরণের পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশকে অবহিত করুন।
বিজ্ঞপ্তিতে পুলিশের কাছ থেকে সুবিধা নিতে কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে। সেগুলো হলো : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)- ০১৭১৩৩৯৮৩১১, ৯৫১৪৪০০, ৯৫৫১১৮৮, ৯৫৫৯৯৩৩; র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ০১৭৭৭৭২০০২৯, ৭৯১৩১১৭; পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম- ০১৭৬৯৬৯০০৩৩, ০১৭৬৯৬৯০০৩৪, ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১। এ ছাড়া জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


